সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বোদায় শিক্ষার্থীদের ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- ফুটবল (ছাত্র ও ছাত্রী), হ্যান্ডবল (ছেলে ও মেয়ে), সাঁতার, দাবা, কাবাডি ইত্যাদি।

সূচি অনুযায়ী সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ (আবাসিক) পুকুরে সাতার (ছেলে-মেয়ে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মো. আইবুল ইসলাম জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বিনোদনই নয়, শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার শিক্ষা লাভ করে।

তিনি প্রত্যাশা করেন, ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ১৭ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে খেলবে এবং পরে জাতীয় পর্যায়ে অংশ নেবে। স্থানীয় শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, এ প্রতিযোগিতা থেকে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক