শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ভারতীয় মালামাল সহ দুই ব‍্যক্তিকে আটক করেছে

Reporter Name / ২৩৮ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্টে ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও গাড়ি আটক করেছে সদর মডেল থানার পুলিশ। একই সাথে ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের দুই ব‍্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত অনুমান ১০টায় এই মালামাল আটক করা হয়।

আটকৃতরা হলেন, ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেড জেলা অফিসের জোনাল ম‍্যানেজার মামুন মিয়া ও সহ-ব‍্যবস্থাপক সীমান্ত বর্মন।

জানা যায়, ওইদিন রাতে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে (১১৭২৬১ ঢাকা মেট্রো-ম) নম্বর কাভারভ‍্যান গাড়ি দিয়ে সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্ট এলাকায় ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের জেলা অফিসের সামনে আসে। ওই সময় সদর মডেল থানার পুলিশ খবর পেয়ে ভারতীয় মালামাল আটক করে থানায় নিয়ে আসে।

ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেড জেলা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় তাহিরপুর উপজেলায়, বিশ্বম্ভরপুর উপজেলায় ও দোয়ারাবাজার উপজেলায় এবং জামালগঞ্জ ও দিরাই উপজেলায় তাদের অফিস রয়েছে। এসব অফিস থেকে কুরিয়ারের মালামাল সংগ্রহ করে নিয়ে আসা হয় জেলা অফিস সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্ট এলাকায় অফিসে। এরপর এই মালামাল পাঠানো হয় সিলেট, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে।

ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের অফিস ম‍্যানেজার শামীম আহমদ বলেন, শুক্রবার দিবাগত রাত অনুমান ১০টায় আমাদের অফিসের সামনে বিশ্বম্ভরপুর থেকে আসা (১১৭২৬১ ঢাকা মেট্রো-ম) নম্বর কাভারভ‍্যান গাড়ি, অফিসের দুইজনসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলার বিভিন্ন স্থান থেকে কুরিয়ারে মানুষ মালামাল পাঠান। কিন্তু এসব মালামাল খুলে দেখার সুযোগ নেই আমাদের। গতকাল ভারতীয় মাল কুরিয়ারে আসায় পুলিশ আটক করে নিয়ে যায়। তিনি আরও জানান, এসব মালামালের মধ‍্যে ছিল ভারতীয় শাড়ি ও কসমেটিক্স।

এই প্রতিবেদক মোবাইল ফোনে যোগাযোগ করলে এসআই আব্দুস সবুর মিয়া বলেন, আপনি ওসি স‍্যারের সাথে কথা বললে ভাল হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন,

মালামাল, মাল বহনকারী গাড়ি ও লোক আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক