শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা টিপু সুলতান’ গ্রেফতার

Reporter Name / ৩৪২ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি : ভারতে পালানোর সময় আ.লীগ নেতা টিপু সুলতান’ গ্রেফতার হয়েছে। ভারতের পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে ধরা পড়েছেন এ আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান (৫২)। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে। অপর ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মারজানুর রহমান (৪৮)।

তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন হামলা ও নির্যাতনে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । তা ছাড়া কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, তার নামে বিভিন্ন অপরাধে দুটি মামলা রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুজন ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির একটি দল সীমান্ত পিলার ২০৭৮-এম থেকে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক এলাকায় তাদের মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক