শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য একটি দল সিল তৈরি করছে : ফরহাদ আজাদ 

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : “আমরা খবর পাচ্ছি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য বাংলাদেশের একটি রাজনৈতিক দল সিল তৈরি করছে” বলে মন্তব্য করেছেন পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

বুধবার ৪ জানুয়ারি রাতে পঞ্চগড় দুই (বোদা-দেবীগঞ্জ) আসনে ময়দানদীঘি ও ঝলইশালশিরি ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ভোট নিয়ে বিএনপির জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ভোট ইঞ্জিনিয়ারিং সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি কোন হিংসা বিদ্বেষের রাজনীতি করেনা। ক্ষমতায় গেলে যোগ্যতার মাপকাঠিতে বিএনপি দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে দূর্নীতির গলা চেপে ধরবো। আপনারা আমাকে ১২ তারিখে সহযোগিতা করবেন, আগামী পাচ বছর আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকবো।

বোদা উপজেলার ঝলইশালশিরি ও ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, রিয়েল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা যুবদল সভাপতি ও ঝলইশালশিরি ইউনিয়নের প্রধান সমন্বয়কারী এলাহি সাগর, বিএনপি নেতা ইদ্রিস আলী, আলতাফ হোসেন, এডভোকেট ফেরদৌস প্রমুখ।

এ সময় কয়েক হাজার সাধারণ ভোটারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক