শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ভ্রাতৃত্ত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো: আমিনুল হক

Reporter Name / ৩২৫ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : নিজেদের মধ্যে ভ্রাতৃত্ত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশে নতুন ভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমরা চাই অস্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেনো, তাদেরকে নিয়ে আমরা একটা অস্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী এমপি এবং আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তা; যাদের নির্দেশে আমাদের হাজার হাজার ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের রক্ত কখনও বৃথা যাবে না। হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা মিরপুর জোনের আয়োজনে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হামদ-নাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

এসময় পল্লবীর দারুর রাশাদ মাদ্রাসা, বায়তুস সালাম মাদ্রাসা এবং ছাত্র শিক্ষক ও স্হানীয় গণ্যমান্য মুরুব্বিয়ানসহ বিপুল সংখ্যক মুসুল্লিয়ানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক