সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

মধ্যনগরে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই গরু আটক

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে ৮টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ৫ সেপ্টেম্বর বেলা পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থানে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে এ সব গরু পাওয়া যায়। আটককৃত গরুর সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত গরুগুলো শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক