সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের কাছে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু।
৮ই ফেব্রুয়ারি মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৬,৭,৮, ওয়ার্ডের মজলিশপুর, দৌলতপুর, রামদীঘা, মদনপুর, সাভারিপাড়া, নগদাপাড়া, গ্রামে তিনি সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
প্রচারণাকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু বলেন, “বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাস করে। আমরা সকলকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন, “সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ভাইয়ের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি। আগামী নির্বাচনে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা। এসময় উপস্থিত ছিলেন চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি কয়েস তালুকদার, সাধারণ সম্পাদক কামাল খন্দকার, সদস্য বকুল তালুকদার,৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু সরকার,সাবেক সুনামগঞ্জ জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মুন্না প্রমুখ।