শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

মধ্যনগরে হাওরজুড়ে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক শ্রমিকের সংকট 

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান রোপণের কর্মযজ্ঞ। হাওরের পানি ধীরে ধীরে নামতে শুরু করায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই কৃষিকাজে হাওর পাড়ের সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরাও মাঠে নেমে পড়েছে—কেউ শ্রমিকদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে, আবার কেউ হালিচারা সংগ্রহ করে কৃষিকাজে সহায়তা করছে।

সরেজমিনে টাংগুয়ার হাওর, ঘোড়াডোবা হাওর, শালদিঘা, ডগার হাওরসহ উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়—বিস্তীর্ণ জমিতে কৃষকরা বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মধ্যনগর উপজেলায় মোট ১৩ হাজার ৬৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮১৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে।

টাংগুয়ার হাওরপাড়ের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক নজির হোসেন বলেন, হাওরের পানি নামতে দেরি হওয়ায় এখনো সব জমিতে চারা রোপণ করা যাচ্ছে না। পানি পুরোপুরি নামলে দ্রুত রোপণ শেষ করা যাবে। অন্যদিকে ঘোড়াডোবা হাওরপাড়ের কৃষক আব্দুল মজিদ বলেন, প্রতিদিনই আমরা জমিতে ধান রোপণের কাজ করছি। এখনই বোরো ধানের চারা রোপণের চূড়ান্ত সময়। কিন্তু পানি ধীরে নামায় কিছুটা বিলম্ব হচ্ছে।

এদিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূর আলম জানান, মধ্যনগর উপজেলার হাওর রক্ষা বাঁধের কাজের সূচনা করা হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে পুরোদমে কাজ শুরু হবে। আশা করছি, খুব দ্রুতই হাওর রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত বলেন, চলতি বোরো মৌসুমে মধ্যনগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বর্তমানে হাওরাঞ্চলে বোরো ধান রোপণ কার্যক্রম চলমান রয়েছে। পানি পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ কার্যক্রম সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক