শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকে কেন্দ্র করে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ সংক্রান্ত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ।

সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ডেইলি ক্যাম্পাস, জাগো নিউজ ও দৈনিক কালবেলা পত্রিকায় আজ ও গতকাল প্রকাশিত সংবাদে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষক নেতৃবৃন্দকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া। তিনি বলেন, ২০২২ সালে সর্বশেষ নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পর বহু শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়ে যায়। এতে সারাদেশে নন এমপিও শিক্ষকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন-সংগ্রাম চালানো হলেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকারের সময়ে এমপিওভুক্তির দাবিতে সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে কাজ না হওয়ায় রমজানের রোজা রেখে কাফনের কাপড় পরে জাতীয় প্রেসক্লাবে টানা ৮৭ দিন অবস্থান কর্মসূচি পালন করেন নন এমপিও শিক্ষকরা।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা এবং ১৪টি রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদকদের যৌথ উদ্যোগে মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সরকার নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় স্বচ্ছতা বজায় রেখে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্তির কার্যক্রম পরিচালনা করছে। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। একটি কুচক্রিমহল এমপিও কার্যক্রমকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছে।

তারা অভিযোগ করেন, সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সুনাম ক্ষুণ্ন করা এবং এমপিও কার্যক্রম বন্ধের অপচেষ্টার অংশ হিসেবেই এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ সময় সংবাদপত্র ও গণমাধ্যমকে বুভুক্ষ নন এমপিও শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নির্বাচনের আগেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণার পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ নাজমুছ সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলাইমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও শিক্ষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক