শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই : আমিনুল হক

Reporter Name / ৪২৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী রুপনগর ইসলামিয়া হাই স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া ক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য উল্লেখ করে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আরাফাত রহমান কোকো কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। করেননি দলীয়করণ। তিনি সম্পূর্ণরুপে ক্রীড়া সংগঠক ছিলেন।

শেখ মেহেদী হাসানের সভাপতিত্বে বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,পল্লবী থানার যুবদলের সভাপতি হাজী নূর সালাম, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি,রূপনগর থানা যুবদলের সদস্য সচিব হাদুল ইসলাম রাজীব হাদিউল ইসলাম,রূপনগর থানা বিএনপি যুগ্নআহবায়ক নুরুল ইসলাম নয়ন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির লুৎফুর রহমান রনি,স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, কৃষকদল নেতা সুমন গাজীসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক