শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

মাদারগঞ্জে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলার এস এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গায়েবানা জানাযায় ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সম্পাদক মাওলানা আব্দুল বারী।

জানাযা-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস বলে উল্লেখ করেন। তারা বলেন, এ হত্যাকাণ্ড দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র সংগঠক সিয়াম আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী ও উপজেলা ছাত্রশক্তির সদস্য রকি রায়হান।

বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সার্বভৌমত্বে বিদেশি—বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদী হস্তক্ষেপের অভিযোগ তুলে ধরেন।

তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠারও জোর দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক