শিরোনাম :
তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মুসল্লিদের শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ফরিদপুর জেলা ইজতেমা

Reporter Name / ৩০৬ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন হাজার হাজার তাবলীগ জামাতের মূল দ্বারা নিজামুদ্দিন অনুসারী মুসল্লি।

আজ শনিবার দুপুর ১১.৪৫ টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২.০৬ টায়। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা সাইফুল্লা সাহেব।

এ বছর ফরিদপুর সদর বাইতুল আমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ফরিদপুর জেলা তাবলীগ জামাতের মূলধারা নিজামুদ্দিন অনুসারীদের ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই ফরিদপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান।

এ ছাড়া শনিবার ভোর থেকে ফরিদপুর বিভিন্ন এলাকার লোকজন দলে দলে ইজতেমা ময়দানে আসেন। ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের সব জায়গা মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে।

ফরিদপুর জেলার ৯ উপজেলা ৬ টি পৌরসভার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।

মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রায় ২০ মিনিটের দোয়া মোনাজাতে হাজার হাজার মুসল্লির আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ইজতেমা ময়দান।

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক