শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

যাদুকাটা ১ বালু মহালের সীমানা নির্ধারণ সম্পন্ন

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশে প্রশাসন কর্তৃক সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটা-১ বালু মহালের সীমানা লাল নিশানা দ্বারা সম্পন্নভাবে নির্ধারণ করে সরেজমিন ইজারাদারকে দখল সমজিয়ে দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার ৫ সেপ্টেম্বর বিকেলে যাদুকাটা-১ এর সীমানা বুঝিয়ে দেবার জন্য তাহিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় সহকারী কমিশনার ভূমি মো. সাহারুখ আলম শান্তুনু সরেজমিন এলাকায় এসে সার্ভেয়ার এবং তফসীলদারের মাধ্যমে প্রতিবাদকারীদের সমন্বয়ে সীমানা বুঝিয়ে দেওয়া হয় ইজারাদারকে।

সীমানা নির্ধারণের সময় আরো উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, টুকের বাজার নৌ-পুলিশের ইনচার্জ দিলীপ বড়ুয়া,বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ মো হাফিজ উদ্দিন,লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের ক্যাম্প কামান্ডার সহ দুই ডজন বিজিবি সদস্য, লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো রইছ মিয়া, ব্যবসায়ি বিল্লাল হোসেন, লোকমান মিয়া, গোলাম রব্বানী, ইউপি সদস্য মোস্তফা মিয়া, হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ি জানান, বুধবার (১সেপ্টেম্বর) যাদুকাটা-১ এর ইজারাকৃত বালুমহাল স্থানীয় প্রশাসন সরেজমিন এলাকায় গিয়ে ইজারাদারকে বুঝিয়ে দেয়ার সময় সাবেক ইজারাদার শ্রমিকলাগ নেতা সেলিম আহমেদ, যুবলীগ নেতা ইজারাদার রতন মিয়া ও দুষ্কৃতিকারী খোরশেদ আলমের লোকজন বাঁধা প্রদান করায় সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। তাই আজ রবিবার ৫ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন প্রতিবাদকারীদের সমন্বয়ে লাল নিশানার মাধ্যমে ইজারাদারকে সমজিয়ে দেওয়া হয়। তারা আরো বলেন সাবেক দুই ইজারাদার কর্তৃক উচ্চ আদালতে রিট করে দীর্ঘ প্রায় পাঁচ মাস যাদুকাটা নদী বন্ধ রাখে। এতে তিনটি উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক নৌ-শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ি খুবই কষ্টে জীবন যাপন করেছেন। অনেক

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উচ্চ আদালতের রায় আজ কার্যকর হয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন,উচ্চ আদালতের নির্দেশে ইজারাকৃত যাদুকাটা ১ বালু মহালের সীমানা প্রতিবাকারীদের সমন্বয়ে উপজেলা প্রশাসন আজ সমপূর্ণভাবে ইজারাদারকে সমজিয়ে দিয়েছেন। এতে করে নৌ-শ্রমিকদের মনে স্বস্তি ফিরে এসেছে। আমি ব্যক্তিগত ভাবে শ্রমিকদের বলে দেব সরকার নিধারিত সীমানার ভেতর থেকে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করতে। যে বা যারাই এই সাীমানা লংঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করবো।

শ্রমিক সংঘটনের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম সর্দার বলেন, স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই যে, প্রতিবাদকারীদের সমন্বয়ে যাদুকাটা-১ এর সীমানা পূণ নির্ধারণ করে দেয়ার জন্য। আমাদের বারকি শ্রমিকদেরকে জানিয়ে দেব সরকার নিধারিত সীমানার ভেতর থেকে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করার জন্য। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী লোকদের কারণে দীর্ঘ প্রায় ছয় মাস যাবৎ শ্রমিকরা নদীতে বালু উত্তোলনের কাজ করতে পারেননি। এতে ব্যবসায়ি,শ্রমিক এবং ইজারাদার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই আদালতের নিষেধাজ্ঞায় ইজারাদারের গেল ছয় মাসের রাজস্ব লেছ দেওয়ার জন্য।

যাদুকাটা ১ বালু মহালের ইজারাদার নাছির মিয়া বলেন, আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা প্রশাসন আন্দোলনকারীদের সমন্বয়ে লাল নিশানা দিয়ে সম্পূর্ণ ভাবে আমাদেরকে সমজিয়ে দেন।

উল্লেখ্য যে, গত বুধবার (১ সেপ্টেম্বর) উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসন যাদুকাটা ১ এর সীমানা নির্ধারণ করতে গিয়ে সাবেক দুই ইজারাদার ফ্যাসিস্ট রতন মিয়া,সেলিম আহমেদ সহ দুষ্কৃতিকারী খোরশেদ আলমের লোকজন বাঁধা সৃষ্টি করায় পূর্ণাঙ্গ ভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আদালতের দেয়া নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ প্রায় ছয় মাস যাবৎ নদী বন্ধ থাকায় আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি। তাই গেল ছয় মাসের রাজস্ব লেছ দেওয়ার জন্য প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাই। এ দিকে দুষ্কৃতিকারীরা জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ভাবে যে অপপ্রচার চালিয়েছিলেন তাদের প্রতি নিন্দা জানাই।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাহারুখ আলম শান্তুনু বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আন্দোলনকারীদের সমন্বয়ে আজ আমরা যাদুকাটা ১ এর সীমানা নির্ধারণ করে দিয়েছি।

তাহিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা লাউড়েরগড় শাহিদাবাদ গ্রামবাসীর সমন্বয়ে সম্পূর্ণ ভাবে যাদুকাটা-১ এর সীমানা লাল নিশানা দ্বারা নির্ধারণ করে দিয়েছি। সীমানার ভেতর থেকে ইজারাদার সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনে আর কোন বাঁধা নেই।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, উচ্চ আদালতের নির্দেশে যাদুকাটা ১ বালু মহালের সীমানা সম্পূর্ণ রুপে ইজারাদারকে সমজিয়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক