সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

রাজনীতির নামে ধান্দাবাজি করতে চাইলে এই মুহুর্তে দল ছাড়ুন : ফরহাদ আজাদ

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : আমার দল বিএনপির কোন নেতাকর্মী সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার কিংবা কোনরুপ অসদ আচরণ করলে কোন ছাড় দেয়া হবেনা। রাজনীতির নামে ধান্দাবাজি করতে চাইলে এই মুহুর্তে দল ছাড়ুন বলে নেতাকর্মীদের হুশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ১০ টায় দলটির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক উঠান বৈঠকে তিনি এ হুশিয়ারি করেন। এসময় বৈঠকে অংশ নেয়া কয়েক শতাধিক হিন্দু-মুসলিম সম্মিলিত নারী ও পুরুষদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচিত হলে ফারমার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহাজাহান সিরাজ। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম, যুবদল সাধারণ সম্পাদক সোহেল রানা, মহিলা দল নেত্রী মজিদা বেগম সহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সনাতন ধর্মের নারী পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক