শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

রাজনীতির সাথে জড়িত চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে : সারজিস আলম

Reporter Name / ১১৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ‘সরাসরি রাজনীতির সাথে জড়িত চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে, নইলে আমাদের অবস্থা আগের মতোই তো হইলো ‘ বলে ক্ষোভ প্রকাশ করেছেন গত ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পঞ্চগড়ের বোদায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগ ও প্রাপ্তি সম্পর্কে মতবিনিময় সভায় রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপি বোদা উপজেলার সমন্বয়কারী শিশির আসাদের সভাপতিত্বে সারজিস আলম বলেন, রাজনৈতিক দলের পরিচয় আছে এবং সরাসরি চাঁদাবাজিতে জড়িত, মরিচের হাটেও ১শ টাকা চাঁদাবাজি করে সেই লোকটা (মানুষ) যদি আমার দলেরও কেউ হয় তার বিরুদ্ধে কথা বলতে হবে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি মানেই ফ্যাসিস্ট আওয়ামী শাসনে ফিরে যাওয়া, যা বাংলাদেশে আর হতে দেয়া যাবেনা।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কতৃক অনুমোদিত বোদা উপজেলার ৬টি মসজিদ, ২টি ঈদগাহ ও ২টি মন্দির সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দপ্রাপ্তির তালিকা ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে এনসিপি তেঁতুলিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সদর প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী, যুগ্ম সমন্বয়কারী মাসুম বিল্লাহ সৌরভ সহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক