রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে উঠান বৈঠক করেছেন কুড়িগ্রামের ডিসি অন্নপূর্ণা দেবনাথ।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার চর রাজিবপুর আলীম মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ, এম শামীম এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এছাড়া বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বী, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মুছা প্রমুখ।
বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে জনগণের মতামত প্রতিফলিত হয়। তাই সবাইকে নির্ভয়ে, স্বাধীনভাবে এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণভোটকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীর পাশাপাশি গণ ভোটে হ্যাঁ রায় দেয়ার জন্য উপস্থিত ভোটার গণ সম্মতি প্রদান করেন।