রাজিবপুর, কুড়িগ্রাম, প্রতিনিধি : বুধবার দুপুরে রাজিবপুর উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
প্রতিজনকে তিন হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এবার ঈদ উপলক্ষে রাজিবপুর উপজেলায় মোট দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
ঈদ উপহার বিতরণ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম. শামীম।
এছাড়া উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল বাশার মোঃ আব্দুল লতিফ, সেক্রেটারি আজিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মন্ডল,রাজিবপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিজুল হক এবং রাজিবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।