শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

রাজিবপুরে ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাজিবপুর, কুড়িগ্রাম, প্রতিনিধি : ২৮ কুড়িগ্রাম–৪ আসনের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চর রাজিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম–৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান বলেন, রাজিবপুরের এই জনসমাবেশ প্রমাণ করেছে—জনগণ আর ভয় পায় না। মানুষ আজ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই অবৈধ শাসনের পতন ঘটবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,কুড়িগ্রাম–৪ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এই আসন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন দিশা পাবে।”

উপজেলা বিএনপি সন্মানিত আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাজিবপুর পাইলট স্কুল মাঠের জনসভা স্পষ্ট বার্তা দিয়েছে—ধানের শীষই জনগণের মুক্তির প্রতীক।”

চর রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভায় অংশ নেন। পুরো এলাকা “ভোট চাই”, “ভোট দিবো ধানের শীষে”, “গণতন্ত্র মুক্তি পাক”—স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে বিজয়ের দৃঢ় প্রত্যয় ও আন্দোলনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বুধবার বিকেল ৫টায় বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, রাজিবপুর বিএনপির সাধারণ সম্পাদক আব্দূল হাই সরকার,রৌমারী বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জু ও রাজিবপুর উপজেলা যুবদল সভাপতি রোস্তম মাহমুদ লিখন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক