শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

‎রাজিবপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‎মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

‎একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম, সাথে ছিলেন ভূমি সরকারি কর্মকর্তা সায়েকুল হাসান।

‎এরপর চর রাজিবপুর থানা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন অফিসার ইনচার্জ (ওসি) মুছা।

‎এছাড়াও ফায়ার সার্ভিস, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এনসিপি,চর রাজিবপুর প্রেসক্লাব, রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার পর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম।

‎সবশেষে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজিবপুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।

এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও সমগ্র উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় চর রাজিবপুর উপজেলা হল রুমে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক