শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

রাজিব পুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর, কুড়িগ্রাম, প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট ও নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বুধবার ১১ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। সেখান থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হচ্ছে।

বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, চার্জার লাইটসহ ভোটগ্রহণে প্রয়োজনীয় সব উপকরণ।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজিবপুর উপজেলায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সড়ক ও মহাসড়কে বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের মহড়া চলছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ কুড়িগ্রাম ৪ আসনে অন্তর্ভুক্ত রাজিবপুর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৭টি। এসব কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৬৮ হাজার ৭০২ জন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এবং এমন শামীম জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে। বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও নেই।

নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, ভোটাররা নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক