শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

রায়গঞ্জে চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৩৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউপি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার সচেতন জনসাধারণের আয়োজনে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খানকে রায়গঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগের দোসর আবু হানিফসহ যারা পরিষদে বসাতে সহযোগিতা করেছে তাদেরকে অবিলম্বে বহিস্কার করতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে  উপজেলা পরিষদ থেকে এক বিশাল র‍্যালী বের হয়ে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, পৌর যুব দলের আহবায়ক গোলাম মুক্তাদির, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেক রিয়াদ,ফয়সাল আহমেদ প্রমুখ।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার উপজেলা ইট ভাটা মালিক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি আবু হানিফ খান ও স্থানীয় কতিপয় বিএনপির নেতৃবৃন্দ মোটা অংকের উৎকোস লেনদেনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসি দেন। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের যে সকল দালালেরা এই জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক