শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

রিটার্নিং কর্মকর্তার সাথে বৈঠক শেষে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন সারজিস আলম 

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণের দাবি সহ ৪ দফা দাবিতে আবারও পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকেরা। আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচী পালন করেছে তারা।

কর্মসূচীতে বিক্ষোভকারীরা ৪ দফা দাবি জানিয়ে শ্লোগান দিলেও- পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। এদিকে দুপুর ১টার দিকে বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত হন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন।

এ সময় তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দাবির প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সাথে জরুরী বৈঠকে বসেন। পরে বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে দাবিগুলো উপস্থাপন করে জরুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করেন তারা।

এ সময় সারজিস ৩ দফা দাবি জানিয়ে বলেন, অবৈধ ব্যানার ফেস্টুন আগামী সপ্তাহের মধ্যে সরাতে হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করতে হবে। বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পাওয়াদের বাদ দিতে হবে। সেই সাথে মাদরাসা শিক্ষকদের নির্বাচনে দ্বায়িত্ব দিতে হবে। তবে রাজনৈতিক পদধারীদের বাদ দিতে হবে।

তিনি আরো বলেন, দেশ সংবিধান অনুযায়ী চলে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী চলেনা। এই বাংলাদেশ আগের বাংলাদেশ না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। কোন অন্যায় অনিয়ম হলে আর কোন প্রতিবাদ নয় প্রতিহত করা হবে।

জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান বলেন, বিএনপি ও ১১ দলের প্রার্থীকে আচরণ বিধির বিষয়ে আমি জানিয়েছি। তারা এসব মেনে চলবেন বলে আমাকে জানিয়েছেন। ১১ দলের যে কয়েকটি দাবি দেওয়া হয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন।

এর আগে বুধবার বিকেল থেকে রাত ১০ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। পরে ৫ দফা দাবি জানিয়ে কর্মসূচী সাময়িক প্রত্যাহার করলেও, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে প্রায় ৩ ঘন্টা আবারো বিক্ষোভ কর্মসূচী শুরু করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক