সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

র‍্যাব-১১,সিপিসি-২ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : শুক্রবার ৫ই সেপ্টেম্বর রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন দেবীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ হৃদয় (২৬) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় (২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার দেবীপুর গ্রামের মৃত খোরশেদ আলম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে ।

র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক