সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বোদায় বিএনপির প্রস্তুতি সভা 

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে, স্বচ্ছন্দে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে মহিলা মহাবিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশে বিএনপি সকলের প্রতিনিধিত্ব করে দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই। যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা মুসলিমদের তুলনায় এই দেশে সংখ্যালঘিষ্ঠ তাই তাদের সকল দু:খ ও খুশিতে বিএনপি সমান অংশিদারিত্ব করে। ফলে এবার দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিএনপি গতবারের চেয়ে বেশী সংখ্যক সেচ্ছাসেবী উপজেলার প্রতিটি মণ্ডপে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, আমরা প্রতিটি স্বেচ্ছাসেবীর আইডি কার্ড তৈরি করে দিয়ে কিভাবে দায়িত্ব পালন করবে তার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।সনাতনী ভাইদের পূজা উদযাপনে কোন ষড়যন্ত্র কিংবা অপতৎপরতার লেশমাত্র পেলে তা প্রতিহত করা হবে। পরে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার স্বেচ্ছাসেবক দের মাঝে আইডি কার্ড তুলে দেন জনাব ফরহাদ হোসেন আজাদ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, বিএনপি নেতা গজনফর আলী কামাল, আবু বক্কর সিদ্দিক, সাদাত সায়েম রুবেল, দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ সহোযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক ও আহবায়ক সদস্য সচিব সহ সুপার পাচ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক