শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির অভিযানে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার 

Reporter Name / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৩ টার পর ৫৯ বিজিবি এর অধীনস্থ শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাকারবারীরা ভারত হতে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে বলে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে । নায়েক সিগঃ মোঃ নুরুল হোদা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অর্ন্তগত শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ সইমুদ্দির এর বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে আনুমানিক ভোর ০৪.৩৫ মিনিটে বাঁশ বাগান থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আটককৃত ফেন্সিডিল জিডি করার জন্য শিবগঞ্জ থানায় জমা করা হবে বলে জানান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক