শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিশির মনিরকে হারিয়ে জয়ী নাছির চৌধুরী

Reporter Name / ৮২ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের প্রবীণ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাছির চৌধুরী (৭৬) জয়ী হয়েছেন। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে পরাজিত করে জয়ী হন তিনি।

মোঃ নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নাছির চৌধুরী। দলীয় মনোনয়ন ঘোষণার পর ২৬ নভেম্বর দিরাই এসে প্রথম সমাবেশ করেন তিনি। সেখানে নাছির চৌধুরী এটিকে তাঁর জীবনের শেষ নির্বাচন বলে,উল্লেখ করে সবার সহযোগিতা চান ও দো’আ চাইলেন।গত বুধবার রাতেও একটি ভিডিও বার্তায় ভোটারদের প্রতি একই আহ্বান জানান তিনি।

নাছির চৌধুরী এর আগে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচন এবং দু’বার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একবার সংসদ সদস্য ও দু’বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে তিনি সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীর বাসায় গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শিশির মনির। এ সময় একে-অপরকে মিষ্টি খাওয়ান তাঁরা। শুরু থেকেই জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনির (৪৪) ছিলেন আলোচনায়। তিনি বলেছিলেন, তিনি প্রার্থী হওয়ার কারণেই এই আসনটি দেশে-বিদেশে আলোচিত। প্রার্থীর কারণেই আসনটি জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মোহাম্মদ শিশির মনির তাঁর ফেসবুকে মোঃ নাছির চৌধুরী অভিনন্দন জানান। তিনি লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।

ভোটের মাঠে একদিকে প্রবীণ নাছির চৌধুরীর ‘শেষ নির্বাচনের’ আহ্বান, অন্যদিকে নবীন শিশির মনিরের প্রচারণা-বক্তৃতায় ঐক্যবদ্ধ দিরাই-শাল্লা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে বেশ সরব আলোচনা ছিলেন। দুই প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকদের বাগযুদ্ধ হয়েছে সভা-সমাবেশে। মোহাম্মদ শিশির মনির মাঠে যেমন,তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমানতালে সরব ছিলেন। অনেকেই মনে করেছিলেন, এখানে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে তুমুল লড়াই হবে। কিন্তু বিপুল ভোটে জয়ী হন নাছির চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক