সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা,  সভাপতি মোবারক, সম্পাদক শামীম 

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৭ কার্যনির্বাহী ১৭ বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মাওনা চৌরাস্তা অবদা মোড়ে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এই নতুন কমিটি গঠন করা হয়।সভাপতি মোবারক হোসেন ও শামীম আহমেদ প্রধানকে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ জসিম।এতে সহসভাপতি মনসুর আহমেদ ও চুন্নু ফকির,যুগ্ম সম্পাদক পাবেল সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবর ও কবির হোসেন,সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মাসুম সরকার, দপ্তর সম্পাদক শেখ হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক অয়াসেল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম। নতুন কমিটি ঘোষণা সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম রুহুল আমীন সুজন, সাংবাদিক মিজানুর রহমান, মাসুমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক