শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সলঙ্গায় ব্যবসায়ীকে মারধর করে ১.৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ৩৭১ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় এক কাপড় ব্যবসায়ীর নগদ ১.৫ লাখ টাকা সহ একটি এন্ড্রোয়েড ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৫ ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার রাত্র ৯ টায় সলঙ্গা থানার রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে এ ঘটনা ঘটে।

এ ভুক্তভোগী ব্যবসায়ী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা বুড়িদহ গ্রামের মৃত নাজেম উদ্দীন এর ছেলে আনোয়ার হোসেন(৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ভুক্তোভোগী আনোয়ার হোসেন সলঙ্গা বাজারে কাপড়ের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলো এ সময় রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মোত্তালিব(৩৫), মোঃ কাফি(২৫) পিতাঃমৃত আব্দুল লতিফ, একই গ্রামের সানু উল্লাহ(৪৫),শ্যামল(৪৫),ও আমডাঙ্গা গ্রামের হ্যাঞ্জেলা সরদারের ছেলে আপন সরদার (৪৫) সংঘবদ্ধভাবে মোটর সাইকেল রোধ করে দেশীয় অস্ত্র, রড দিয়ে মারধর করে তার নিকট থাকা মোকামে যাওয়ার ১.৫ লক্ষ টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ও মটর সাইকেল টি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় আনোয়ার হোসেনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যান৷পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেন।

এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে আনোয়ার হোসেন থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়ছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক