শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ,৩ জনকে আটক করেছে পুলিশ

Reporter Name / ১৯৬ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণের দায়ে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। অপহৃত ব্যক্তি থানার ঘুরকা ইউনিয়নের শ্রীরামের পাড়া ওসিমুদ্দিনের ছেলে মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নান (মোন্নাফ)।

পারিবারিক ভাবে জানা যায়, শনিবার ভোর রাতে ব্যবসায়ীক কাজের জন্য সলঙ্গা কুতুবেরচড় মৎস্য আড়ৎ এর দিকে যাবার সময় অপরিচিত একটি কালো মাইক্রোবাস শ্রীরামের পাড়া পথিমধ্যে থেকে মোন্নাফকে তুলে নিয়ে যায়। এরপর তার কোন খোঁজ না পেয়ে মোন্নাফের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। আজ রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া নিবাসী মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)।

মামলার বাদী মাহবুবুর রহমান বলেন, সরকার ও প্রশাসনের কাছে আমাদের পরিবারে দাবি অতিদ্রুত যেন সুস্থ্য ভাবে আমার ভাইকে ফিরে পাই।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান (মোন্নাফ) নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়েছে। অপহৃত আব্দুল মোন্নাফকে উদ্ধারের কাজ ও এ কাজে জড়িত বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক