শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সলঙ্গায় স্কুলে স্কুলে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

Reporter Name / ৩৯৩ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে স্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আওয়াল পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এ জন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়। সত্য ও ন্যায়ের প্রশ্নে হজরত মুহাম্মদ (সা.) ছিলেন প্রস্তরকঠিন কিন্তু ক্ষমা ও দয়ায় ছিলেন পানির মতো সরল। তার প্রতিটি কথা ও কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরেজমিনে গিয়ে কয়েকটি বিদ্যালয়ে দেখা যায় এমন চিত্র। সলঙ্গা অঞ্চলের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন, যেমন ইসলামী সঙ্গীত,হামদনাত,ক্বেরাত প্রতিযোগিতা,দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষক,শিক্ষিকা,অবিভাবকসহ উপস্থিত ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের মাঝে হযরত মোহাম্মদ (সাঃ) জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গলকামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক