শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসৌজন্য মূলক আচারণে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মো. মশিউর রহমান বাবু নামে এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। উপস্থিত সাংবাদিকরা তাকে বিরত করে আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানতে চান। এ সময় প্রেসক্লাব এলাকায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ সাংবাদিকসহ উপস্থিত সবার সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, দুপুর আড়াইটার দিকে প্রেসক্লাবের সামনে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এক মানববন্ধন শুরু হয়। মানববন্ধন শেষ হয় বিকেল ৩টা নাগাদ। ওই শিক্ষার্থীরা থাকা অবস্থায় প্রেসক্লাবের আউট গেটের সামনে পুলিশ বক্সের কোনায় মো. মশিউর রহমান বাবু নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেন। তাকে বিরত করেন শিক্ষার্থী ও উপস্থিত সাংবাদিকরা। পরে মশিউর রহমানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি বেড়ে যায়। সাংবাদিকরা তার কাছে পরিচয় ও আত্মহত্যার কারণ জানতে চান। মশিউর জানান, তার বাড়ি সাতক্ষীরা। তিনি বলেন, ‘এর আগে আমি স্ত্রী-সন্তান নিয়ে তিন দিন প্রেসক্লাবের সামনে ছিলাম।

আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি গ্রামের বাড়িতে কসমেটিকসের ব্যবসা করি, আমার দোকান আছে। ব্যবসা করতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা ঋণ নিয়েছি। ঋণ শোধ করতে না পারায় আমি মামলায় হয়রান হয়ে যাচ্ছি। এ কারণে এই সিদ্ধান্ত নেয়া।

মশিউরের সঙ্গে কথা বলার এই পর্যায়ে সেখানে আসেন এসআই ফয়সাল আহমেদ। তিনি উপস্থিত সবার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। সবাইকে স্থান ত্যাগ করতে বলেন। সাংবাদিকরা জানান, প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা তাদের কাজ করছেন, বিশৃঙ্খলা করছেন না। ওই পুলিশ কর্মকর্তা কারও কথা না শুনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় সাধারণ মানুষ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখায়। পরে তিনি সচিবালয়ের দিকে দৌড় দেন এবং সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর গণমাধ্যমকর্মীদের বলেন, প্রেসক্লাবের দায়িত্বে যিনি থাকেন, তিনি ছুটিতে যাওয়াতে আজ এই সমস্যা হয়েছে। তিনি থাকলে এই সমস্যা হতো না। আমরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবো।

এদিকে সাংবাদিক সমাজ ক্ষোভ অভিযোগে বলা হয়, জাতীয় প্রেসক্লাব চত্বরে কর্মরত পুলিশ সদস্যের এহেন ন্যাক্কারজনক ঘটনায় আল্টিমেটাম দিয়ে বলেন শনিবারের মধ্যে ফয়সালকে দৃষ্টান্তমুলক শাস্তি ও সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে প্রেসক্লাব চত্বরে এসে ক্ষমা না চাহিলে রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধসহ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশ হেডকোয়ার্টারে অবস্হান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক