শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ৩৬৫ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে মৎস্য ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের ৫ দফা দাবী ও দাবী পূরণে কার্যকরী পদক্ষেপ নেয়ার ব্যাপারে মৎস্য অধিদপ্তর এর উদাসীনতার প্রতিবাদে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিববার সকালে  সিরাজগঞ্জের বেলকুচির মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ কর্মসূচি পালন  করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা  জানান, মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপ্লোমাধারীর উচ্চ শিক্ষার ব্যবস্থা করণসহ পাঁচ দফা দাবি ও এ বিষয়ে মৎস্য  ভবনের কার্যকর পদক্ষেপ না নেয়ায়  শিক্ষার্থীরা সারাদেশে একযোগে  সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে  স্ব- স্ব মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি  পেশ করেন। উক্ত স্মারকলিপিতে শিক্ষার্থীরা  (১) নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন এর মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সাথে চাকরিতে আবেদনের যোগ্যতা সামঞ্জস্য করণ, (২) কৃষির ন্যায় ১০ম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগ দেয়া। (৩) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করে চাকরির ক্ষেত্র সম্প্রসারিত করা,  (৪) উচ্চ শিক্ষা সহজীকরণের মাধ্যমে সরকারিভাবে বা সরকারি সহায়তায় উক্ত বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দেয়া (৫) মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে মৎস্য সেক্টরের উন্নয়নকে গতিশীল করার দাবি জানান। তাদের এই পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হলে এর চেয়ে আরও কঠোর আন্দোলনসহ প্রয়োজনে অনশন ও ধর্মঘট করার হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক