শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক, যৌথবাহিনীর অভিযানে আটক ৭

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে রবিবার রাতের আধারে যাত্রী ছাউনি ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায়

দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে মনির উদ্দীন পক্ষের ৭ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাজীনগর গ্রামের মনির মিয়া ও আঙ্গুর মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার লক্ষ্যে রোববার রাত ৯টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক চলাকালীন সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

অভিযোগ রয়েছে, মনির মিয়ার সমর্থকরা বৈঠকের মধ্যেই প্রতিপক্ষের ওপর হামলা চালায় এবং বাজারের বিভিন্ন দোকান লক্ষ্য করে ভাঙচুর শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একটি মিনি মার্কেট ভাঙচুর, দুটি দোকানে লুটপাট এবং অন্তত তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, রেহান স্টোর’ থেকে প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ ও মালামাল লুট করা হয়েছে। এছাড়া ‘বারাকাত রেস্টুরেন্ট’-এ ভাঙচুর চালিয়ে নগদ ৫ লাখ টাকা লুট সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ আঙ্গুর মিয়ার।

সংঘর্ষে গুরুত্বর আহত মতিউর রহমান, ইউনুস মিয়া,জাবেদ মিয়া,নুর জালাল মিয়া আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

গুরুত্বর আহত মতিউর রহমান বলেন, সুদ খোর মনির মিয়া গত কয়েকমাস আগে যাত্রী ছাউনি ভেঙে তার মার্কেটের রাস্তা তৈরি করেছে। আমরা প্রতিবাদ করায় পূর্ব বিরোধের জের ধরে আমাদের রেস্টুরেন্ট ভাংচুর করে নগদ টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে, যাদের পরবর্তীতে সোমবার ভোরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আটক ব্যক্তিরা পুলিশ হেফাজতে আছেন। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি।

এলাকায় সম্ভাব্য পুনরায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম বলেন, ঘটনার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক