শিরোনাম :
ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জে মা ছেলে খুন খালাতো দুই ভাই পলাতক

Reporter Name / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের এসপির বাংলা আবাসিক এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে লন্ডন প্রভাসী আলকাছ মিয়ার বাসায় মা ও ছেলে খুনের ঘটনাটি ঘটেছে।

এদিকে নিহতের খালাতো বোন নার্গিস আক্তার নিহতের ক্ষত বিক্ষত মরদেহ দেখে অজ্ঞান হওয়ায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন, মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ছেলে সুনামগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মিনহাজ (১৯)।

নিহতের জালের ছেলে সজিব আহমদ জানান, আমার চাচা মৃত্যুবরণ করার পর চাচি ছোট ভাইকে নিয়ে মেয়ের জামাইয়ের বাসায় বসবাস করতেন। বাসায় দুটি ইউনিট ছিল। একটি ইউনিটে চাচি ও ছোট ভাই থাকতেন। অন্য ইউনিটে চাচির খালাতো বোন নার্গিস আক্তার দুই ছেলে ফয়সাল আহমদ (৩৫) ও ফাহমিদ আহমদ (১৮)কে নিয়ে বসবাস করতেন। ঘটনার পর থেকেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম,৬১ ইষ্টবেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক মেজর মহিউদ্দিন,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো নাজমুল হক সহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘ প্রায় ৭/৮ বছর আগে নিহতের স্বামী জাহিদুল ইসলাম মারা যাওয়ার পর ময়নার পয়েন্টের বাসা বিক্রি করে লন্ডন প্রবাসী বিয়াই আলকাছ মিয়ার বাসায় মা ও ছেলে বসবাস করেছেন।

নিহতের কাজের বোয়া একই এলাকার সুন্দর আলীর স্ত্রী নুর জাহান বেগম জানান, আমি প্রায় ৪/৫ বছর যাবৎ তাদের বাসায় জিয়ের কাজ করছি। প্রতিদিন সকাল ৮ টায় নিহত ফরিদা বেগম মূল গেইটের তালা খোলে দিলে আমি বাসায় ডুকে কাজ করতাম এবং কাজ শেষে বাহির হওয়ার পর আবার গেইট লক করতেন। কিন্তু আজ সকাল ৮ টায় আমি গেইটে শব্দ করে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে বাসার পিছনে গিয়ে জানালা খোলে দেখি রক্তাক্ত জখম অবস্থায় মরদেহ প্লোরে পড়ে আছে। এই অবস্থা দেখে আমি দৌড়ে গিয়ে তাদের আত্নীয় স্বজনকে জানাই।

পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম বলেন, মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। খুনিদের গ্রেফতারের অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো নাজমুল হক বলেন, আমরা সকাল ৯টায় খুনের ঘটনার খবর পেয়েছি। পুলিশ সুপার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি ঘটনাস্থলেই আছি। আমার ধারণা বটি দা দিয়ে কুপিয়ে মা ছেলেকে খুন করা হয়েছে। এসপি স্যারের নির্দেশে আমাদের গ্রেফতারি অভিযান অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক