শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার ৩ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও আব্দুল মজিদ কলেজ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে এক ঘণ্টা। দুই কেন্দ্রে ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ৬শ ৮১ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৩.৯৪ শতাংশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি।
পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন জানান, নির্ধারিত ১ হাজার ৬৫ জনের মধ্যে ৬ শ’ ৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৩শ’ ৮৪ জন অনুপস্থিত ছিলেন। পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী ১০ এপ্রিল এ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬ ‘শ’ ৮৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।

এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন।

গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের ২১টি কেন্দ্রে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক