চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত চারটি গ্রামের আংশিক মানুষ আজ ঈদ উদযাপন করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
সৌদির সঙ্গে মিল রেখে জেলার শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তরবিঘি গ্রামে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গ্রামের একটি আম বাগানে নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লী ওই জামায়াতে নামাজ আদায় করেন।