শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজিবপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলে তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারি রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে কেএম ফজলুল মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী-স্ত্রী উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রথমে দুই জনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছিলেন।

একই সংসদীয় আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে কেএম ফজলুল মন্ডলের দাবি, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগমের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আইনি দৃষ্টিতে কেএম ফজলুল মন্ডল এখনও তার স্বামী। দীর্ঘদিন ধরে মনোমালিন্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বহাল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক