শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

হাটহাজারী নাজিরহাটে ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদুল হাসনাত ইমন : চট্রগ্রাম হাটহাজারী উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু নামের (৪০) একজন খুন হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে শুক্রবার রাত ৮ টার সময় বিয়ের  প্রস্তুতিমুলক সামাজিক বৈঠক চলছিল। এমন সময় বৈঠকে বাবুর সাথে বাকবিতণ্ডা হয় একই বাড়ির জসিমের (৪৮)সাথে। কথা বাড়াবাড়ির এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলেই মারা যান। বাবু মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৈঠকে থাকা লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন খুনি জসিমকে স্থানীয় আজমির হোটেলে আটক করে। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক