শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বাচ্চাদের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে প্রভাবশালীদের হামলায় কৃষককে রাতের আধারে বসতঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টায় সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনবাহার গ্রামে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

আহত কৃষকের নাম তমজিদ আলী (৬০)। সে একই এলাকার মরহুম জাহির আলীর ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসার আছেন।

আহতের পরিবার মাধ্যমে জানা যায়, শুক্রবার রাত ৯ টার সময় বাচ্চাদের কথা কাটাকাটির জের ধরে একই এলাকার লাটিয়াল জমির আলী, জিয়াবুর, সালাম মিয়া, জাকির হোসেন, মিজান মিয়া, আল-আমিন, খালেদা বেগম, হৃদয় মিয়া গংরা রাত সাড়ে ৯ টার সময় তমজিদ আলীকে ঘর থেকে ডেকে বের করে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। তাদের শাস্তির জোর দাবি জানাই।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন জঘন্যতম ঘটনা কোন দিন আমাদের কারও সাথে ঘটে নাই। ঘটনার রাতে বাচ্চাদের কথা কাটাকাটির বিষয়টি আমরা পঞ্চায়েতবর্গরা শেষ করে দিয়েছি কিন্তু জমির আলী গংরা সঙ্গবদ্ধভাবে ঘন্টা দেড় এক পর তমজিদ আলী ঘর থেকে ডেকে নিয়ে বাহিরে এনে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

মানববন্ধন কমসূচীতে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত মো ফিরিজ আলী, ফরিদ মিয়া, শহীদ মিয়া, আব্দুল খালিক, ময়না মিয়া, কাছম আলী, খলিল মিয়া, সেলিম মিয়া, ফরিদা বেগম, রোকেয়া বেগম, হেলেনা বেগম, সোনা মিয়া, আনোয়ারা বেগম প্রমুখ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো রতন শেখ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক