শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

১৪ কোটি টাকা আত্মসাতকারী এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও মালিকের বিরুদ্ধে গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা বলেন, ২০১০ সাল থেকে শুধুমাত্র সমাজসেবার লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান। এমনকি অতিরিক্ত মুনাফা দেয়ার নামে ১০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা জামানত সংগ্রহ করেন।

তারা আরও বলেন, গ্রাহকের ১৪ কোটি টাকা নিয়ে গত ২ মাস ধরে আত্নগোপনে ছিলেন। পরে হটাৎ করেই গত মঙ্গলবার অফিসে আসলে মালিক মতিউর রহমানকে আটক করে পুলিশে দেয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার ম্যানেজার তাহমিনা খাতুন রুমা, মাঠকর্মী জেসমিন নাহার, দিলারা খাতুন, সিমা খাতুন, গ্রাহক হালিমা খাতুন, হাসনারা বেগম, পারভীন খাতুন, সোহেল রানা, তাজকরা খাতুনসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর, স্বারক লিপি প্রদান করেন ভূক্তভোগী গ্রাহকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক