শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে : আমিনুল হক 

Reporter Name / ২১৬ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অসংখ্য ছাত্র জনতার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আজ রবিবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পীরগন্জ জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ এর বাড়ীতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে বাচ্চাসহ দুধের গাভী, সেলাই মেশিনও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ছাত্রজনতার গণআন্দোলনে শহীদ হওয়া পরিবারদের অবদান এবং আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগ যেন কখনও বৃথা না যায়। তাদের রক্তের বিনিময়ে এদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন,নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

আমিনুল হক বলেন, আবু সাঈদ এর পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। আবু সাঈদসহ এই গণ-আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যতদিন এদেশ থাকবে, এদেশের স্বাধীনতা থাকবে, ততোদিন আবু সাঈদদের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। দেশে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই উল্লেখ করে আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে এতো মানুষের আত্মত্যাগ তখনই সফল হবে, যখন এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও নিজের অধিকার ফিরে পাবে এবং দেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক এ কর্মসূচি পালন করা হচ্ছে।

 

শহিদ আবু সাঈদ এর বাড়ীতে তার বাবা, মা, ভাইসহ পরিবারের সদস্যরাসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আতাউর রহমান চেয়ারম্যান, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, তহিরুল ইসলাম তুহিন, এবিএমএ রাজ্জাক, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান,জাসাস ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহবায়ক রিপন হাওলাদার, রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক