ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুয়েল হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। জুয়েল ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনেরে ছেলে।
আহত জুয়েলের ভাই রুবেল মিয়া জানান, তার ছোট ভাই জুয়েল বিকেলে হোটেলে নাস্তা করতে যায়। সে সময় হোটেল মালিক শরিফুল লস্করদের সাথে তর্কবির্ত হয়।
তখন শরিফুল লস্কর, মামুন লস্কর ও সাইফুল লস্করসহ বেশ কয়েকজন তারা হোটেলে মুগলাই পরাটা কাটা দা দিয়ে তারা মাথায় ও হাতে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। স্থানয়ী লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন।
এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।