সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

মধ্যনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের বিএনপি’র কমিটি গঠন করা কে কেন্দ্র করে দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে মধ্যনগর সদর ইউনিয়ন বি এন পির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কামাল হোসেন ।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। উক্ত কমিটিতে এমদাদুল হক তালুকদারকে সভাপতি ও মোস্তব আলী কাঁচা মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়।

তিনি অভিযোগ করে বলেন, অত্যন্ত দুঃখজনক হলো, সম্প্রতি সুনামগঞ্জ প্রতিদিনসহ কয়েকটি অনলাইন পোর্টালে ইউনিয়ন আহবায়ক কমিটিকে উদ্দেশ্য করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই ধরনের অসত্য প্রচার বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা মাত্র। আমরা গণমাধ্যমের দায়িত্বশীল সাংবাদিকদের কাছে অনুরোধ করছি—তারা যেন বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করেন।

এ সময় ইউনিয়ন আহবায়ক কমিটির মধ্যে উপস্থিত ছিল, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য বিল্লাল হোসেন, নিবাস সরকার, কপিল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক