কুমিল্লা প্রতিনিধি : আজ সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আসা পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এ সময় পুলিশ সুপার সমস্যা গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কল্যাণ সভায় পুলিশ সুপার সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন।
তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ; পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।