সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বোদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপগুলোর নেতারা, সনাতন ধর্মের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবীর, বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমাণ্ডার লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অন্ন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায় সহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বছর বোদা উপজেলার মোট ৯৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে উদযাপনের লক্ষ্যে সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, বিশৃঙ্খলা করা যাবেনা। প্রশাসনের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আনসার গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক