সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেন্ডার অনিয়ম

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বরুড়া প্রতিনিধি : কুমিলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমানের বিরুদ্ধে এফ ওয়াই ২০২৪/২৫ অর্থ বছরে প্রায় কোটি টাকার দরপত্রে পছন্দের ঠিকাদারকে অনৈতিক সুবিধা নিয়ে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অর্থরিটির রিভিউ প্যানেল (৩) দরপত্রের কার্যাদেশ বাতিল করলেও প্রকৃত ঠিকাদারকে মুল্যায়ন না করার অভিযোগ স্ব্যাস্থ কর্মকর্তার বিরুদ্ধে।

জানাযায়, জেলার বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এফ ওয়াই ২০২৪/২৫ অর্থ বছরে পথ্য, ষ্টেশনারী লন্ডি, এম এস আর, আসবাবপত্রসহ ৯ টি প্যাকেজে গত ৩ মে ২০২৫ তারিখে দরপত্রের আহবান করা হয়। এতে দরপত্রে অংশ নিতে দেয়া শর্তাবলী না থাকা সত্বেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদুর রহমান অনৈতিক সুবিধা নিয়ে তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তানজিল ট্রেডার্সকে কার্যাদেশ পাইয়ে দেয়। এতে যোগত্যা থাকা ঠিকাদাররা প্রতিবাদ করেও কোন ন্যায় বিচার না পেয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি( বি পিপিএ) কৃর্তপক্ষ বরাবর রিভিউ করতে লিখিত অভিযোগ করেন। এতে তিন সদস্য বিশিষ্ট কমিটি তথ্যাদি যাচাই বাছাই করে পূর্বের কার্যদেশ বাতিল সহ পূর্নমুল্যায়নের নির্দেশ দেয় গত ১৮ আগষ্ট।

রিপোর্টে বলা হয়েছে, পূর্বের দরপত্র বিজয়ী তানজিল ট্রেডার্সের সাথে চুক্তি বাতিলের নির্দেশ ও পূর্ন মুল্যায়ন করতে বলে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দীর্ঘ দিনেও কোন কার্যকর ব্যবস্থা না নেয়া প্রকৃত ঠিকাদাররা বঞ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক