সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বোদায় মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে বোদা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হযরত আবু বক্করসিদ্দিক (রা) নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিপূর্বে মাদ্রাসার টিউবওয়েল ও দানবাক্স চুরি হয়ে যাওয়ায় স্থানীয় কিশোর গ্যাং লিডার মাহবুব রহমান ও রমজানকে সন্দেহ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আলোচনা হয়, আলোচনার বিষয়টি অভিযুক্তদের কানে গেলে গত ২৫ তারিখ বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তরা দলবল নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে অতর্কিত মাদ্রাসার পরিচালক ও হাফেজ ক্বারী শিক্ষক আতিকুর রহমানের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। বর্তমানে আহত শিক্ষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। বহিরাগত সন্ত্রাসীরা মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষকের উপর এমন সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।

এ সময় বক্তব্য রাখেন, হযরত আবু বক্করসিদ্দিক (রা) নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আজিমুল হক, মাদ্রাসার জমি দাতা আনোয়ারুল হক, এলাকাবাসী রিপন ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা জান্নাতুল বাড়ি মানিক, এনসিপি নেতা আলী আহসান প্রমূখ। এসময় বক্তারা উল্লেখিত ব্যক্তিদের নামে অভিযোগ এনে আরও বলেন, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, এমনকি বিভিন্ন ক্ষেত্রে মহিলা সদস্যদের ব্যবহার করে তারা অটো চুরি, ছিনতাই সহ নানা অপকর্মে লিপ্ত থাকে। প্রশাসন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় আজ মাদ্রাসা শিক্ষকের গায়ে হাত তুলেছে। এবং এসবের বিষয়ে প্রতিবাদ করলে রাতের আধারে ক্ষতিসাধন করবে বলেও হুমকি ধামকি দিচ্ছে। আমরা দ্রুত এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বোদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের আশায় স্থানীয় শত মানুষের স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক