শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সুনামগঞ্জে বৃষ্টি ও আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে দিরাই,শাল্লা উপজেলায় বৃষ্টির কারণে আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের কেজি ৪০০-৫০০ টাকা। বেগুন ১৫০ টাকা টানা বৃষ্টি ও দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার আমরা সঠিক সময়ে মালামাল পাচ্ছিনা বলে জানা শ্যামারচর বাজারের কাঁচামাল ব্যাবসায়ী মো.প্রদীপ মিয়া। উপজেলায় বাজারগুলোতে প্রকারভেদে ৩৮০ থেকে ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

রবিবার ৫ অক্টোবর সুনামগঞ্জের দিরাই শাল্লা বাজার ও স্হানীয় শ্যামারচর বাজারসহ বিকালে বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রকারভেদে কেজিতে ৪০০ টাকা বেড়ে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে দুই একদিনের মধ্যে দাম কিছুটা কমে আসবে বলেও জানিয়েছেন তারা।

দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি করছেন না। যারা বিক্রি করছেন, অন্যান্য দিনের তুলনায় কম পরিমাণে পাইকারি বাজার থেকে কাঁচা মরিচ সংগ্রহ করেছেন।

সুনামগঞ্জের বিভিন্ন বাজারের সবজি বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা ১৬০০ থেকে ১৭০০ টাকা। এরপর যাতায়াত খরচ তো রয়েছেই। প্রতিদিন এক থেকে দুই পাল্লা মরিচ আনলেও আজ ১ কেজি মরিচ এনেছি।

দুই একদিনের মধ্যে দাম না কমলে মরিচ বিক্রি বন্ধ করে দেবেন বলেও তিনি জানান।

৪ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় তিনশো টাকা বেড়েছে বলে জানালেন স্হানীয় বাজারের অনেক পাইকারি বাজারের তরকারি বিক্রেতা। অনেকেই বলেন,৪দিন আগেও ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছি। গতকাল ৪০০-৫০০ টাকা বিক্রি করলেও আজ পাইকারি বাজারেই কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। কাঁচা মরিচ বিক্রি করে লাভ করা কষ্টকর হয়ে গেছে বলে তিনি জানান।

এ দিকে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে।একজন শিক্ষক বলেন গত ৪ /৫ দিন আগে ২৫০ টাকা কিনেছি আজ বলছে ৫০০ টাকা কেজি।এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না। এজন্য বাজারে সরকারের মনিটরিং জোরদার করা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে টানা ৬দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। গত শনিবার ৪অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক