শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

অনৈতিক কাজে নয়, শিক্ষকদের সমাজে মাথার তাজ হিসেবে দেখতে চাই : রবিউল ইসলাম 

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ‘অনৈতিক কাজে নয়, শিক্ষকদের সমাজে মাথার তাজ হিসেবে দেখতে চাই’ বলে মন্তব্য করেছেন বোদা উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী রবিউল ইসলাম।

পঞ্চগড়ের বোদায় রবিবার ৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিল্পকলা অডিটোরিয়ামে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পরীক্ষার হলে ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের পাহারা দিতে হয় যা খুবই দুঃখজনক। শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মান সম্ভব।

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্য কে সামনে রেখে সকাল ১০টায় কলেজ, মাদ্রাসা ও স্কুল শিক্ষকদের অংশগ্রহণে এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, শিক্ষক ও গণমাধ্যম কর্মী মাজেদুল ইসলাম আকাশ, ইকবাল হোসেন, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিনিধি মালেকা বেগম, সাইফুল সোহাগ প্রধান শিক্ষক শেফালী বেগম প্রমুখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে অনৈতিক ভাবে শিক্ষক নিয়োগ দিয়ে উপজেলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে, তাই জুলাই ২৪ পরবর্তী বাংলাদেশে আদর্শ শিক্ষক তৈরি করতে না পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব হবেনা। শুধু পাঠদান নয়, ছাত্রদের মাঝে সাহস -অনুপ্রেরণা যোগাতে পারে যে শিক্ষক তিনিই শ্রেষ্ঠ।

এর আগে বিকশিত বাংলাদেশ ফাউণ্ডেশন এর সহযোগিতায় শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় সরকারি -বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গণ, বিভিন্ন শিক্ষক সংগঠন, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক