শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

মাদারগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৫ অক্টোবর সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ খরকা হলরুমে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, এবং ইসিই প্রকল্পের মাদারগঞ্জ সমন্বয়কারী আবু জ্জোহা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম্পাওয়ারিং চিল্ড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্পের কর্মকর্তারা।

আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কারিগরি সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন, এবং পৃষ্ঠপোষকতায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক